
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তিনটি হোটেলে পঁচা মাংস ও বাসি খাবার রাখার অভিযোগে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ১৩মে ২০২৫ইং দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে দেখা যায়, হোটেলগুলোর ফ্রিজে একসঙ্গে রাখা হয়েছে পঁচা মাংস, কাঁচা মাংস ও বাসি খাবার। এছাড়াও হোটেলগুলোর অভ্যন্তরীণ পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও নোংরা।
এই অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় হোটেল কাচ্চি মাঠকে ১০ হাজার টাকা, তাজমহল হোটেলকে ৫ হাজার টাকা এবং অতিথি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। তিনি বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...