
শাহাব উদ্দিন আহমেদ আখাউড়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সাথে মুখোমুখি ধাক্কা লেগে জিসান মিয়া (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২ মার্চ) বিকেল ৫ টায় আখাউড়া উত্তর ইউপির আমোদাবাদ এলাকায়, সড়কে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় জিসান পরে স্থানীয়বাসিন্দারা মিলে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। তারপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নিহত জিসান মিয়া অত্র ইউপির আজমপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মো. সুমন মিয়ার পুত্র।
খুজ নিয়ে জানা যায় বেশ কিছুদিন ধরেই বাইক কিনে দেয়ার জন্য বাবার নিকট বায়না করে আসছিল নিহত জিসান, তবও তার বাবা বাইক কিনে না দেওয়ায় অভিমান করে প্রাই ১৫ দিন যাবত ঘরে ভাত খায়নি সে। তারপর বাধ্য হয়ে নতুন বাইক কিনে দেয় তার বাবা।
বাইক কিনার পর কয়েকদিন যাবত বেশ খুশি মনে বাইক চালানো শিখছিল সে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই বাইক দিয়েই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তার।


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...