
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া থেকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির নূরপুর এলাকায় ঢাকা-আগরতলা সড়কে দিগন্ত বাসের সাথে ধাক্কা লেগে ভ্যানচালক মো. সাদ্দাম মিয়া (৩২) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত সাদ্দাম মিয়া বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের লিচুবাগান এলাকার আবদুল হোসেনের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানাই শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার সময় ঢাকা-আগরতলা রোডে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা গাজিরবাজার গামী দিগন্ত পরিবহনের একটি বাস এসে নুরপুর এলাকায় যাত্রী নামানোর জন্য সাইটে দাঁড়ালে পিছন দিক থেকে আসা দ্রুতগতির ভ্যান গাড়িটি বাসের পিছনে এসে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে নিহতের স্বজনরা মামলা করতে অনিচ্ছা প্রকাশ করায় নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...