
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের জানাজা আগামী রোববার (২১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জানাজা নামাজ রাজধানীর বিমানবাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার ইন্তেকাল করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি জানায়। তাঁর মৃত্যুতে দেশ হারালো এক সাহসী বীর মুক্তিযোদ্ধা, প্রজ্ঞাবান সামরিক নেতা ও জাতির গর্বিত সন্তানকে।
এ কে খন্দকার ১৯৫২ সালের সেপ্টেম্বরে তৎকালীন পাকিস্তান বিমানবাহিনীতে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। তিনি ১৯৫৫ সাল পর্যন্ত ফাইটার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে নিয়োজিত হন এবং পাকিস্তান এয়ার ফোর্স একাডেমিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৫৭ সাল পর্যন্ত তিনি পিএএফ একাডেমিতে কর্মরত ছিলেন এবং ১৯৫৮ সাল পর্যন্ত ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুলে ফ্লাইট কমান্ডারের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৬০ সাল পর্যন্ত জেট ফাইটার কনভারশন স্কোয়াড্রনে ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬১ সাল পর্যন্ত তিনি পিএএফ একাডেমিতে স্কোয়াড্রন কমান্ডার হিসেবে কাজ করেন। পরে ১৯৬৫ সাল পর্যন্ত জেট ফাইটার কনভারশন স্কোয়াড্রনে স্কোয়াড্রন কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি পিএএফ একাডেমির ট্রেনিং উইংয়ের অফিসার কমান্ডিং ছিলেন।
পরবর্তীতে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি পাকিস্তান বিমানবাহিনীর প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর ঢাকায় অবস্থিত পিএএফ বেইসের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য সামরিক জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলাদেশের বিমানবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয় ও সামরিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...