
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ ও পল্টন থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষে আনিসুল হকের ৫ দিন এবং মোশাররফ হোসেন ও বাবুল সরদারের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আনিসুল হককে জুট ব্যবসায়ী মো. মনির হত্যার অভিযোগে শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন ব্যবসায়ী মনির। সেখানে গুলিতে তিনি নিহত হন। নিহতের স্ত্রী ২০২৪ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় মোশাররফ হোসেন ও বাবুল সরদারের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলায় বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর গণসমাবেশ চলাকালে আসামিরা অতর্কিত গুলিবর্ষণ করে, যাতে বদরুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে ২০২৪ সালের ২৯ এপ্রিল তিনি বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৪৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন...