
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আগামী শনিবার (৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া থাকবে বেশিরভাগ অঞ্চলে শুষ্ক ও আরামদায়ক, তবে কিছু এলাকায় থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উল্লেখিত তিন বিভাগে বৃষ্টির আশঙ্কা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত থাকবে শুষ্ক। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঈদের দিন সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে সকাল বা ভোরে কিছুটা আরামদায়ক আবহাওয়া থাকলেও দুপুরের দিকে গরম অনুভূত হতে পারে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...