
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। এতে সাগর ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন...