
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, এ সপ্তাহে তিন দিনের আলোচনা চলবে এবং এর মধ্যেই কমিশন উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাতে চায়। দ্রুততার সঙ্গে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদের দিকে এগিয়ে যাওয়া এখন মূল লক্ষ্য।
আজ রবিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে এ কথা বলেন তিনি।
ড. আলী রীয়াজ বলেন, আমরা ৩০ জুলাইয়ের মধ্যে যেকোনোভাবেই একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে চাই। প্রয়োজনে তা ৩১ জুলাই পর্যন্ত গড়াতে পারে, তবে এর বেশি নয়।
আজকের আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য সূচিতে রাখা হয়েছে:
প্রধান বিচারপতি নিয়োগপদ্ধতি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভবিষ্যৎ, এবং জরুরি অবস্থা জারির আইনগত কাঠামো ও রাজনৈতিক প্রভাব।
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য তৈরির জন্য যে গতি ও স্বচ্ছতা দরকার, কমিশন তা বজায় রেখেই এগোচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...