
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রবাসে সৃজনশীল নির্মল সাহিত্য চর্চার ধারাবাহিকতায় ‘লেখকের অঙ্গন’র ২২তম গ্রন্থালোচনা নীরা কাদরীর পরিচালনায় গত ১৩ই ডিসেম্বর, ২০২৫ কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। পরিচালক নীরা কাদরী মাসিক গ্রন্থালোচনা পর্বে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। গ্রন্থালোচনার প্রথম আলোচক কবি ও লেখক মোহাম্মদ মহিবুর রহমান এর আলোচনায় প্রাঞ্জল ভাষায় উঠে আসে হুমায়ুন আহমেদের ‘নন্দিত নরকে’ উপন্যাসের কাহিনী যাতে মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন, চাওয়া, পাওয়া ও টানপোড়েনের চিত্র। পরবর্তী আলোচক কাউসারী মালিক, তিনি রশীদ করীমের ‘প্রথম প্রেম’ নিয়ে অসাধারণ আলোচনা করেন।
এই বইয়ের প্রতিটি আলোচনা ছিল চমৎকার যেমন ক্ষনিকের ভালোলাগা বা প্রেম। তারপর বিশিষ্ট কবি ও সাহিত্যিক এ বি এম সালেহউদ্দিন আহমেদ ছফা’র ‘উপলক্ষের লেখা’ নিয়ে প্রানবন্ত আলোচনা করেন। আহমেদ ছফা অনেক কবি, লেখককে নানাভাবে সহযোগিতা করেছেন এবং তার সুন্দর উপস্থাপন তুলে ধরেছেন। পরবর্তী আলোচক অধ্যাপক হুসনে আরা’র প্রাণবন্ত আলোচনায় আসে ‘নারী ৭১’ নির্যাতিত ও প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকার, সম্পাদনায় রাশেদুর রহমান। এখানে একাত্তরের বীরঙ্গনাদের আত্মত্যাগের নানাদিক তুলে ধরেছেন। তারপর আলোচক রবিউল হাসান আলোচনা করেন বিনয় ঘোষের বই ‘বাদশাহী আমল’। এখানে বাদশাহী আমলে জমির মালিকানা না থাকায় ভবিষ্যতের কথা চিন্তা করে এদেশের মানুষ কিভাবে স্বর্ণের প্রতি ঝুঁকে তার চমৎকার চিত্র পাওয়া যায়।
সর্বশেষ আলোচক বিশিষ্ট লেখক ও সাহিত্যিক আহমেদ মাযহার। তিনি আলোচনা করেন আশরাফ আহমেদ এর বই ‘রোমান সাম্রাজ্যের বর্তমান ও অতীত। এটি এক ধরনের ভ্রমণ সাহিত্য বা ব্যক্তিগত রচনা। এখানে ইতালিসহ কয়েকটি দেশের নানা বিষয় চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক শামস আল মমিন, আবেদীন কাদের, আরিফ মাহমুদ শৈবাল প্রমুখ।
পরিশেষে পরিচালক নীরা কাদরী কুইন্স পাবলিক লাইব্রেরির সহকারী ম্যানেজার সেলিনা শারমিন, লাইব্রেরি কর্তৃপক্ষকে এবং উপস্থিত গ্রন্থালোচকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ইংরেজি নিউ ইয়ার
ইংরেজি নিউ ইয়ার
সবুজের মাঝে লাল
সবুজের মাঝে লাল
কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা...
কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা...
কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা
কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা
ডাকসু নির্বাচন সম্পাদকীয় ১২ পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবিরের...
ডাকসু নির্বাচন সম্পাদকীয় ১২ পদের মধ্যে...