
সাগর দেব,কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লা শহর ও সদর দক্ষিণ এলাকায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে বৃহৎ অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) ভোরে এই অভিযান থেকে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জন অপরাধীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য।
কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় পরিচালিত অভিযানে মোঃ রুবেল (৩৫), স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশিয় অস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন বলে জানা গেছে।
অপরদিকে কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পৃথক অভিযানে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেনকে (২৮) আটক করা হয়। অভিযানকালে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯টি এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রিভলভার, ৮ রাউন্ড রিভলভার এ্যামুনিশন এবং অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালংকার, ছুরি, কুড়াল, ল্যাপটপ ও নগদ অর্থ।
আটককৃতদের তথ্যের ভিত্তিতে পরে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য, মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১) ও মোঃ রাফিউল আলম শফিকে (২০) গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরও একজন ব্যক্তিকে আটক করা হয়, যিনি এই অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
আটককৃত সকল ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনী ও র্যাবের এই সমন্বিত অভিযান কুমিল্লায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা, চাচার বিরুদ্ধে...
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা,...
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...