
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালাকে ঘিরে আজ সোমবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুর ২টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হচ্ছে ‘জুলাই উইমেন্স ডে’। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি বিশেষ ড্রোন শো। এই আয়োজনগুলো বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...