
সীমান্ত টিভি প্রতিবেদক: সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি।
আজ সকালে গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।
আয়োজিত প্রতিবাদ সমাবেশে ছাত্রদল, ছাত্রশিবিরসহ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান বলেন, শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দ্রুতবিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় বক্তারা বলেন, ‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসর সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এ সময় পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে পাওয়া যায়নি। তাই এ সমাবেশ থেকে পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের প্রত্যাহার দাবি করছি।


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...