
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ীই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দীর্ঘদিন স্বৈরাচারী শাসনামলে জনগণের কাছ থেকে যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরে পাওয়ার প্রত্যাশায় দেশের মানুষ এখন মুখিয়ে আছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে (বাংলাদেশ সময়) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রায় ৩০ মিনিটের এক টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন, দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া, দ্বিপক্ষীয় বাণিজ্য ও শুল্ক ইস্যু ছাড়াও তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠে আসে। নির্বাচনকে সামনে রেখে সরকারের প্রস্তুতি ও দৃঢ় অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন ড. মুহাম্মদ ইউনূস।
ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী বিশেষ দূত সার্জিও গোর সাম্প্রতিক বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসকে অভিনন্দন জানান। তিনি জানান, এসব আলোচনার ফলেই বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কহার কমে ২০ শতাংশে নেমে এসেছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
ফোনালাপে শহীদ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন বিশেষ দূত গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
তবে এসব অপতৎপরতা মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানান ড. ইউনূস। তিনি বলেন, “নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই নির্বাচন যেন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে ওঠে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...