
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত রাজনৈতিক প্রতিরোধমূলক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে অধ্যাদেশটি জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে দেশের ছাত্র-জনতা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক সর্বব্যাপী গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে। এই আন্দোলনই পরবর্তীতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে স্বীকৃতি পায়।
এর আগে, গত ১৫ জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের দায়মুক্তি প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সে সময় জানানো হয়, পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এটি গেজেট আকারে প্রকাশ হয়ে কার্যকর আইনে পরিণত হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদিত হয়। বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...