
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদ ও আহতদের কল্যাণে একটি নতুন আইন জারি করেছে। মঙ্গলবার (১৭ জুন) প্রকাশিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এ শহীদ ও আহতদের স্বীকৃতি, সুযোগ-সুবিধা এবং প্রতারণা প্রতিরোধে শাস্তির বিধান রাখা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, ১৯ জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আহতদের শারীরিক অবস্থা অনুযায়ী তিনটি শ্রেণিতে ভাগ করা হবে।
প্রতারণা রোধে এতে বলা হয়েছে, যদি কেউ মিথ্যা তথ্য বা জাল কাগজপত্রের মাধ্যমে নিজেকে শহীদ পরিবারের সদস্য বা আহত যোদ্ধা হিসেবে দাবি করেন, তবে তিনি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার শিকার হবেন। আর কেউ যদি এইভাবে আর্থিক সহায়তা নিয়ে থাকেন, তাহলে তাকে সেই অর্থের দ্বিগুণ পরিশোধ করতে হবে।
পুনর্বাসনের আওতায় শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য থাকবে—শিক্ষা ও চাকরির সুযোগ, দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, আত্মকর্মসংস্থান সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা।
অধ্যাদেশে স্পষ্ট বলা হয়েছে, প্রকৃত উপকারভোগীদের সুরক্ষা ও প্রতারণা ঠেকাতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...