
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের তিন বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১ পর্যন্ত দেশের অভ্যন্তীরণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সোমবার (১৭ মার্চ) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সব বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...