
সীমান্ত টিভি বিনোদন ডেস্ক: আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার আগে তাকে আটক করা হয় বলে ইমিগ্রেশন সূত্র নিশ্চিত করেছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এই মামলাটির সূত্র ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঘটনা। নজরুল ইসলাম আরও বলেন, যেহেতু তার বিরুদ্ধে মামলা রয়েছে, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এবং পরবর্তী পর্যায়ে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাকে ‘আটক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, মামলা তদন্ত শেষে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায়, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।
মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।


মন্তব্য লিখুন
আরও খবর
মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
বাইফা ৫ম অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা, থাকছে ২৯...
বাইফা ৫ম অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা,...
সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন চলচ্চিত্র অভিনেতা...
সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন...
চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘শাস্তি’তে পরীমনি
চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘শাস্তি’তে পরীমনি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল আইকনিক...
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার জয় শাহীন
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার...