
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি মন্দিরে পৌঁছান এবং পূজা-অর্চনার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।
এর আগের দিন সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। বৈঠকে তারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপগুলো পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠে না। দুর্গাপূজার সময় বছরে একবার সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ তৈরি হয়।” তিনি এ সময় পূজার প্রস্তুতি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
হিন্দু ধর্মীয় নেতারা জানান, এ বছর সারা দেশে এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। ইতোমধ্যে দেশব্যাপী পূজামণ্ডপগুলোর প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...