
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সারা দেশে আগামী তিন দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে আগামী পাঁচ দিনই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবার (২৭ আগস্ট) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও বরিশালে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনায় কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ও শুক্রবার (২৯ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ প্রায় সব বিভাগে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। এই সময়ে দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে বৃষ্টির প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নোয়াখালীর হাতিয়ায় ২৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...