
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে।
রোববার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে, যা সকালবেলায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, যা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান