
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রবিবার ভোর থেকে রাজধানী ঢাকায় চলছে টানা বৃষ্টি কখনো ঝুম, আবার কখনো হালকা গুঁড়ি গুঁড়ি। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দিনের তাপমাত্রা কমে ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। রবিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন এলাকায় আগামী সোমবার (১৮ আগস্ট) নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...