
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা, যা আগে ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য তালিকা (২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর):
২২ ক্যারেট: ১,৫০,৯৬৭ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ১,৪৪,০৯৭ টাকা (প্রতি ভরি)
১৮ ক্যারেট: ১,২৩,৫১০ টাকা (প্রতি ভরি)
সনাতন পদ্ধতি: ১,০১,৭২২ টাকা (প্রতি ভরি)


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা, চাচার বিরুদ্ধে...
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা,...
কুরআনের হাফেজ মাহাদীর জীবন থমকে গেছে, বাঁচতে প্রয়োজন...
কুরআনের হাফেজ মাহাদীর জীবন থমকে গেছে,...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে...
২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম...
করদাতাদের ওপর চাপ না বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
করদাতাদের ওপর চাপ না বাড়ানোর আশ্বাস...
বেগম খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যাবে বিএনপি:...
বেগম খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে...