
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পরিহার করে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
রোববার সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তরুণদের উচ্চশিক্ষা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির।
জলাবদ্ধতা নিরসনে খাল খননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খাল খনন করলে বৃষ্টিজনিত জলাবদ্ধতা কমার পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়বে। “সে কারণে ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের,” বলেন তিনি।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, শুধু প্রতিশ্রুতি দিলে হবে না বাস্তবায়নের উদ্যোগ না থাকলে রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা থাকবে না।
আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা এবং দুর্নীতি দমন ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দেওয়া যায়, তাহলে এসব অপরাধ অনেকাংশে কমে যাবে।
ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরে বৈশ্বিকভাবে কোন কোন ভোকেশনাল দক্ষতার চাহিদা বাড়বে, তা নির্ধারণ করে সেগুলো কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ শ্রমশক্তি বিদেশে পাঠানো হলে মানসম্মত শ্রম রফতানি সম্ভব হবে।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু হাসপাতাল নির্মাণ টেকসই সমাধান নয়। বরং হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যবস্থা গড়ে তুলতে চায় বিএনপি।
শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে তিনি বলেন, স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগে আনার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা সেরা শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারে। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ডিভাইস সরবরাহ করা হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...