
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ফখরুল লিখেছেন, “আমার মেয়ে যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ঢাকা জেলে, আমি তাকে এই ব্যাগটি দিয়েছিলাম। জেলের ভিতর এক বন্দি এই ব্যাগটা বানিয়েছিল; সেটি আমি তার কাছ থেকে কিনেছিলাম। আমি জানি না, কল্পনায় কাউকে রেখে সে বানিয়েছে কিনা ছেলেটাকে সেই বিষয়ে জিজ্ঞাসা করা হয়নি।”
তাঁর বক্তব্যে তিনি আরও দাবি করেন, গত পনেরো বছরে বাংলাদেশের জেলে লাখ লাখ কর্মী মিথ্যা মামলায় বন্দি হয়েছে। “আমার নিজের জেলার হাজার ছেলের পুরো জীবন শেষ হয়ে গেছে। আমি নিজেও আওয়ামী লীগের করা ১১০টির বেশি মামলার আসামি ছিলাম ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা সব মিথ্যা। আড়াই বছরের বেশি জেলে ছিলাম,” তিনি লিখেছেন। তিনি বলেন, কোর্টে অসুস্থ স্ত্রীকে দৌড়াতে হয়েছে, এবং জেলে গেলে মাটিতেও শুতে হয়েছে। নির্বাচনে অংশ নেয়ার প্রতিশ্রুতির পরে মুক্তি দেওয়া হবে বলে বলা হয়েছিল, কিন্তু “প্রহসনের নির্বাচনে” তারা অংশ নেনি — ফলে সাতবার জামিন রিজেক্ট হয়েছে।
ফখরুল জেলেছেন, “আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের ওপর কী অত্যাচার হয়েছে সারা শরীরজুড়ে অত্যাচারের দাগ। এদের অনেকের পুরো জীবন, ভবিষ্যৎ জেলে শেষ হয়ে গেছে; পড়াশোনা হয়নি, সংসার হয়নি; পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে যারা মাঠের রাজনীতি করে না, তারা এদের সংগ্রাম কখনো জানবে না।
সবশেষে তিনি দাবি করেন, প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা প্রতিটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা উচিত এবং হাসিনা ও তার মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, বিএনপি প্রতিশোধে বিশ্বাসী নয় প্রকৃত দোষীর বিরুদ্ধে মামলা ও শাস্তি চাই। “যে কেউ অন্যায় করেনি, তাকে সেই অন্যায়ের জন্য কেন হয়রানি করা হবে? কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করার নাম রাজনীতি না। আমরা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে,” তাঁর পোস্টের অন্যতম বক্তব্য।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...