
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে সিনিয়র সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তার কর্মকালীন সময়ে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। গত বছরের ১৩ আগস্ট শফিকুল আলমকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন তিনি সচিব পদমর্যাদায় নিয়োগ পান।
বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শফিকুল আলমের প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এবার তিনি সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...