
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিন মামলায় ২১ বছরের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।
বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার পরে রায় ঘোষণা করেন। তিনি জানান, তিন মামলায় প্রতিটি মামলায় ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাজা একটার পর একটি কার্যকর হবে।
শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন।
এ মামলাগুলোতে অভিযোগ করা হয়েছিল যে, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিয়েছেন। ২০২৫ সালের ১৪ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন এই মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০ ঘর পুড়ে...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০...