
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এবং ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি নেব।
তিনি আরও জানান, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ক্রমেই বাড়ছে।
জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সফর সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, এই সফর ছিল অত্যন্ত সফল। জাতিসংঘের অধিবেশন ছাড়াও প্রবাসীদের সঙ্গে যেসব বৈঠক হয়েছে, সেগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা বহন করেছে। এটি গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সফরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন, যা বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।
নিউইয়র্কে বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি কোনো বড় ঘটনা নয়। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা নতুন কিছু নয়, এটি আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...