
সীমান্ত টিভি প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, শিক্ষার্থীরা নয় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের পেছনে রয়েছে সন্ত্রাসীরা।
শনিবার ইন্ডিয়া’স ফরেন পলিসি রোডম্যাপ উইথ ফোকাস অন ইমিডিয়েট নেইবারহুড অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, ৩২ নম্বরের বাড়িটি কেবল শেখ মুজিবুর রহমানের বাড়িই নয় এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মারক, আর্কাইভ । মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার একটা প্রচেষ্টা এটি। এর পেছনে কোন শিক্ষার্থী ছিল না, যারা ছিল-তারা সবাই সন্ত্রাসী। ব্যাপারটি বাংলাদেশের মানুষের জন্য একেবারেই সুখকর নয়।
তিনি বলেন, ‘বাংলাদেশ নিরাপদ থাকাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশের। তাই দেশটিতে অস্থিরতা বা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে তার প্রভাব আমাদের দেশেও পড়বে। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ন্যারিটিভ বদলে গেছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...