
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির অগ্রগতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে আজ সন্ধ্যায় অথবা আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তফসিল ঘোষণার সময় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি সহযোগিতার আহ্বান জানাবেন সিইসি।
রেওয়াজ অনুযায়ী, আজই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এর আগে জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে কমিশন। পাশাপাশি আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে ইসি।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...