
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বুধবার (২ অক্টোবর) বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। চারদিনব্যাপী পূজার আনন্দ-উচ্ছ্বাস, ঢাকঢোলের শব্দ, আলো ঝলমলে সাজসজ্জা ও নানা আচার-অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে বিদায়ের আবেগঘন পরিবেশে। ভক্তরা দেবী দুর্গার কৈলাশে স্বামীর গৃহে প্রত্যাবর্তনের প্রার্থনায় মগ্ন ছিলেন।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে সকাল থেকেই ভক্ত-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। বৃষ্টি উপেক্ষা করেও ভক্তরা উপস্থিত হয়েছেন প্রতিমাদর্শন ও অঞ্জলিতে। নবমী তিথিতে অনুষ্ঠিত হয় মহাস্নান, তর্পণ, ষোড়শ উপচারে পূজা এবং দেবীকে নিবেদন করা হয় ১০৮টি নীলপদ্ম। এরপর ভক্তরা অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ করেন।
ধর্মগ্রন্থ অনুযায়ী, নবমীই মূলত দুর্গাপূজার সমাপ্তির দিন। নবমীর নিশীথে বিদায়ের সুর বাজতে শুরু করে। এদিন সন্ধিপূজা বিশেষ তাৎপর্য বহন করে, যা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে ৪৮ মিনিটব্যাপী চলে। বিশ্বাস করা হয়, এই মুহূর্তেই মহিষাসুরের বধ এবং রাবণের উপর ভগবান রামের বিজয় সংঘটিত হয়েছিল।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, দুর্গা মায়ের বিদায়ের ঘণ্টা বেজেছে। আমরা আবারও অপেক্ষায় থাকব আগামী বছরের পূজার জন্য।” তিনি আরও বলেন, এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের দুর্গোৎসব উপলক্ষে কোস্ট গার্ড বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় উপকূলীয় ও নদী তীরবর্তী মন্দির-মণ্ডপগুলোতে। মোট ২০৭টি মণ্ডপে গোয়েন্দা নজরদারি ও বাড়তি টহল দেওয়া হয়। এর মধ্যে ঢাকা জোনে ২৫টি, চট্টগ্রামে ৫৬টি, মোংলায় ৪৪টি এবং ভোলায় ৮২টি মণ্ডপ রয়েছে।
কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, “আমাদের বিশেষ তৎপরতার কারণে এ বছর উপকূলীয় এলাকায় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় ডুবুরি দল ও নৌ টহল সবসময় প্রস্তুত রাখা হয়েছে।
বিজয়া দশমীতে ঢাকঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাঝে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। ভক্তদের বিশ্বাস, বিদায়ের আড়ালেই লুকিয়ে আছে নতুন আশার আলো অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আগামী বছর আবারও মা দুর্গা মর্ত্যে ফিরে আসবেন শান্তি, সমৃদ্ধি ও আনন্দের বার্তা নিয়ে।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান