
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল আজ দুপুর ১২টা পর্যন্ত। তবে তার আগেই সকালেই বিসিবি কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন তামিম। যদিও এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি তিনি।
এর আগে একসময় বোর্ডে যুক্ত হয়ে ক্রিকেট অপারেশনে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন দেশসেরা এই ওপেনার। তবে শেষ মুহূর্তে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেন তিনি।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা মিলে তৃতীয় ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। পরিচালক নির্বাচন শেষে ২৫ জন নির্বাচিত সদস্যের ভোটে চূড়ান্ত হবে বিসিবির সভাপতি।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...