
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মধ্যরাতে সিলেট জুড়ে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পই সংঘটিত হয়েছে সিলেটের বিয়ানিবাজার এলাকায়।
প্রথম ভূমিকম্প অনুভূত হয় বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে, এবং মাত্র পাঁচ মিনিট পর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ৩.৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩ এবং গভীরতা ৩০ কিলোমিটার।
একই সময়ে আশেপাশের অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়া, বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবরের কাছে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে রিখটার স্কেলে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প বিশেষজ্ঞরা স্থানীয়দের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...