
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পাশের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের উপস্থিতির কারণে যেকোনো সময় পুনরায় জ্বলে উঠতে পারে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক। এখনো ১৩ জনের সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরের একটি রাসায়নিকের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে পরপর ১০ থেকে ১৫টি বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে মোট ১২টি ইউনিট যুক্ত হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিএনসিসির সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নেন। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঠিক কীভাবে গুদামে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে গুদাম মালিক পলাতক রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, মিরপুরে রাসায়নিক গুদামের আগুন আপাতত নিয়ন্ত্রণে এলেও এটি পুরোপুরি নিভেছে বলা যাচ্ছে না। রাসায়নিকের কারণে যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে।
তিনি আরও জানান, আগুনের উৎস ও বিস্ফোরণের প্রকৃতি নির্ণয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে রাসায়নিক পরীক্ষা করবে।


মন্তব্য লিখুন
আরও খবর
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০ ঘর পুড়ে...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০...