
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাত বন্ধ করতে তিনটি শর্ত ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই শর্তগুলো পূরণ করা হলে তবেই যুদ্ধের অবসান সম্ভব।
এক বিবৃতিতে তিনি জানান, প্রথম শর্ত হিসেবে আন্তর্জাতিকভাবে ইরানের ‘বৈধ অধিকার’ স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, চলমান যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন না হয় এ বিষয়ে শক্ত ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই যুদ্ধের অবসানের একমাত্র পথ হলো ইরানের বৈধ অধিকার স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা।
পেজেশকিয়ান আরও জানান, এই বিষয়ে তিনি ইতোমধ্যে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: আল জাজিরা।


মন্তব্য লিখুন
আরও খবর
আজ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
আজ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের...
ইসরায়েলের তেল ও গ্যাস খাতে ইরানের হামলা
ইসরায়েলের তেল ও গ্যাস খাতে ইরানের...
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে শাহজালাল বিমানবন্দর থেকে ৩৯১ ফ্লাইট...
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে শাহজালাল বিমানবন্দর থেকে...
ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত...
হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার:...
হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ...
আলী খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসলেন...
আলী খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতার...