
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান মাসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইফতার এবং সাহরির সময়ে সব ধরনের সেবা যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (১ মার্চ) রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, পবিত্র মাহে রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইফতার ও সেহরির সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের সব গেট খোলা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ইফতার ও সাহরির সময়।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, জরুরি পরিষেবাগুলো সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মরত স্টাফদের জন্য ডিউটি ডেস্ক ও কাউন্টারে ইফতারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে, যাতে সেবা প্রদান ব্যাহত না হয়। পরিচালক তিনি আরও বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রমজান মাসে যাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে চাই।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...