
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) থাকা ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে।
তারা হলেন- সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, কামরুল হাসান, আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব হামিদুল হক, এসএম আলম, এনামুল হাবিব, মোহাম্মদ শফিউল আরিফ, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ওয়াহিদুল ইসলাম, শওকত আলী, রাব্বি মিয়া, ফয়েক আহমেদ, মোহাম্মদ মাসুদ করিম, আহমেদ কবির, সায়লা ফারজানা কামরুন নাহারা সিদ্দিকা, উম্মে সালমা তানজিয়া, সুভাস চন্দ্র বিশ্বাস, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আবু সালেহ মোহাম্মদ ফেরদাওস খান, তোফায়েল ইসলাম এবং তন্ময় দাস।
সূত্র জানায়, পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই স্বৈরাচার সরকারের আস্থাভাজন ছিলেন। ২০১৪ এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তারা দেশের বিভিন্ন জেলায় ডিসি (জেলা প্রশাসক) ছিলেন। সে সময় অনেকটা একদলীয় স্টাইলের নির্বাচনে তারা ব্যাপক ভোট কারচুপিতে জড়িত ছিলেন।
পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রাব্বি মিয়া নারায়ণগঞ্জ, আহমেদ কবির জামালপুরে, মোখলেসুর রহমান গোপালগঞ্জে, হামিদুল হক ঝালকাঠি, ফয়েজ আহাম্মদ বগুড়া, ওয়াহিদুল ইসলাম মাদারিপুর, সুভাস চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ, সায়লা ফারজানা মুন্সীগঞ্জ, উম্মে সালমা তানজিয়া ফরিদপুর, আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস খান মানিকগঞ্জ, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গাজীপুরে জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...