
সীমান্ত টিভি নিউজ ডেস্ক:
হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এই রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছিল, শিল্পগোষ্ঠী পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এই ঘটনায় এক-এগারোর সময় দুদক মামলাটি দায়ের করে। ২০০৮ সালের ১৪ জুলাই আদালত তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
তারেক রহমানের আইনজীবীরা জানান, মামলাটি থেকে আসামিদের বিরুদ্ধে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তারা জানান, এই মিথ্যা মামলায় তারেক রহমানসহ অন্যদের হয়রানি করা হয়েছে, এবং দুদকের বিরুদ্ধে মামলা করারও পরিকল্পনা রয়েছে।
এ রায়ের মাধ্যমে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করার পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। তারা আরও বলেন, বিচারিক আদালতে তার নামের বিরুদ্ধে এখন আর কোনো মামলা নেই।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...