• বিনোদন
  • সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন চলচ্চিত্র অভিনেতা সুদীপ দেবনাথ রিমন সূর্য

সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন চলচ্চিত্র অভিনেতা সুদীপ দেবনাথ রিমন সূর্য

৭:৫৭ পূর্বাহ্ণ , ২৫ জানুয়ারি ২০২৬
সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন চলচ্চিত্র অভিনেতা সুদীপ দেবনাথ রিমন সূর্য

বিশেষ প্রতিনিধি: চলচ্চিত্র অভিনেতা, সাংবাদিক ও উপস্থাপনায় বিশেষ অবদান রাখার জন্য সাউথ এশিয়া স্টার আ্যওয়ার্ড পেলেন সুদীপ দেবনাথ রিমন সূর্য। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতার ময়নার চর সিনেমাটি ৩০শে জানুয়ারি শুভ মুক্তি পাবে।
তিনি সকল দর্শককে সিনেমা হলে গিয়ে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ রইলো জানিয়েছেন। জনপ্রিয় অভিনেতা সুদীপ দেবনাথ (রিমন সূর্য) একুশে টিভিতে ৭ পর্বের নাটক বিয়ের বাতাস নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ২০১২ সালে ওয়ার্নিং চলচ্চিত্রে বন্ধু চরিত্রে ও ২০২২ সালে ঈসাখাঁ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাছাড়া অসংখ্য নাটকে অভিনয় করেছেন। একটি চর দখলকে কেন্দ্র করে সিনেমা ময়নার চর শুটিং করা হয়েছে। ৩০ শে জানুয়ারি শুভ মুক্তি পাবে। তিনি ফ্যাশন মডেল হিসেবে বিভিন্ন ব্র্যান্ড হাউজে মডেলিং করেছেন। বহুল আলোচিত ও প্রশংসিত ভাইজান টেনশনে আছে নাটকে খল নায়ক এর চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি সাংবাদিক পেশায় সুনাম এর সহিত কাজ করছেন। বিভিন্ন প্রোগ্রাম তিনি নন্দিত উপস্থাপনা করে প্রশংসা পাচ্ছেন। তিনি এক কথায় মাল্টিটেলেন্ট পারসন অনেকে বলেন। শনিবার ২৪ শে জানুয়ারি SOUTH ASIA STAR AWRAD 2026 জনপ্রিয় অভিনেতা, সাংবাদিক ও উপস্থাপক হিসেবে বিশেষ অবদান রাখায় সুদীপ দেবনাথ রিমন সূর্য কে সম্মাননা প্রদান করা হয়। এই জমকালো অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাজধানীর থ্রি স্টার হোটেলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বনামধন্য আবাসন প্রকল্প সবুজ ধারা সিটি এর নির্বাহী পরিচালক ও সিওও এম, এ হালিমকে উদ্যোক্তা হিসাবে SOUTH ASIA STAR AWARD 2026 প্রদান করা হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোহিত চৌধুরী, লন্ডন প্রবাসী কবি ও সাহিত্যিক ও কলামিস্ট। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চিত্র নায়ক ডি এ তায়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক ধর দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দেওয়ান মারুফ, বিশিষ্ট সমাজ সেবক ও কবি সাহিত্যিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল ইসলাম, আমাদের আলোকিত সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিময় মন্ডল, মাছরাঙ্গা টেলিভিশন, সম্মানিত অতিথি এডলফ খান ফ্যাশন ডিরেক্টর। সম্মানিত অতিথি সুদীপ দেবনাথ রিমন সূর্য চলচ্চিত্র অভিনেতা, সাংবাদিক। সম্মানিত অতিথি এম, এ, হালিম সবুজ ধারা সিটি এর নির্বাহী পরিচালক ও সিওও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়া সাহিত্যিক পরিষদে আমজাদ হোসেন। অনুষ্ঠানে জনপ্রিয় চিত্র নায়ক ডিএ তায়েব, ফ্যাশন ডিরেক্টর এডলফ খান, এটি এন বাংলা সাংবাদিক ইসলাম শারমিন রিহা, গীতিকার সপ্তিকা চক্রবর্তী, সিরাজুল ইসলাম কবি ও সাহিত্যিক, সহ বিভিন্ন জনকে পুরস্কার প্রদান করা হয়।

মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন Atn Bangla। South Asia Star Award 2026 এর স্পনসরে ছিলেন সবুজ ধারা সিটি, দ্য এম্পিয়ার বেই, দৈনিক স্বদেশ বিচিত্রা, গ্ল্যামার টাচ ফ্যাশন, দৈনিক যায়যায়কাল, সাপ্তাহিক কাল ধারা, স্বদেশ সাহিত্য পরিষদ, দৈনিক আজকের জেহাদ সহ আরো অনেকেই সহযোগিতা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর