
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সাম্প্রতিক গরমে ভোগান্তিতে থাকা জনসাধারণ কিছুটা স্বস্তি পেতে পারেন।
রবিবার সকালে দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারেও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে অতিভারি বৃষ্টিও হতে পারে, তবে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে।
গত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রাঙামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস।


মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন...