
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, “জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাহসী তিন ফায়ার ফাইটারসহ চারজন প্রাণ হারিয়েছেন। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দিন-রাত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেন। নিজেদের জীবন বাজি রেখে অন্যকে বাঁচানোর এই আত্মত্যাগের কাছে জাতি চিরঋণী থাকবে। তিনি উল্লেখ করেন, এ দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দিল দায়িত্ব পালন করতে গিয়ে তারা কত বড় ঝুঁকি নেন।
তিনি বলেন, “আজকের এই দুর্ঘটনায় আমরা শুধু কয়েকজন মানুষকেই হারাইনি, বরং দেখেছি তাদের সাহস, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত। ফায়ার সার্ভিস দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাহসী বাহিনী। মানুষের জীবন বাঁচাতে গিয়ে আজ তাদের জীবন দিতে হয়েছে—এটি সমগ্র জাতির জন্য গভীর শোকের বিষয়।”
শোকবার্তায় প্রফেসর ইউনূস শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা জানিয়ে বলেন, “আপনাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারাননি, তারা জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আরও বলেন, এই বেদনাবহ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। তবে তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে—যাতে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গী বিসিক এলাকার সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। এ সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। এর মধ্যে চারজন মারা যান। নিহতরা হলেন—ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার নুরুল হুদা, ফায়ার ফাইটার মো. শামীম ও দোকান কর্মচারী বাবু হাওলাদার।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...