
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: নতুন তথ্য উপদেষ্টা হতে যাচ্ছেন মাহফুজ আলম। মঙ্গলবার মো. নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিষয়টি মোটামুটি চূড়ান্ত। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন দেওয়া হবে। মঙ্গলবার সরকারের একটি সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগের পর এ দুই মন্ত্রণালয়ের বিষয়টি আলোচনা আসে।
সূত্র জানায়, নতুন রাজনৈতিক দল গঠনের কারণে নাহিদ ইসলামের পদত্যাগ জরুরি ছিল। ফলে পরবর্তী তথ্য উপদেষ্টা কে হচ্ছেন, তা আলোচনায় আসে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলমের নাম সবার আগে আলোচনায় আসে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা তাকে ছাড়তে চাননি। এ কারণে সম্প্রতি শফিকুল আলমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়। এরপর তথ্য উপদেষ্টা হিসাবে মাহফুজ আলমের নাম চূড়ান্ত করেন প্রধান উপদেষ্টা।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...