মোহাম্মদ মহিবুর রহমান
অ আ ক খ বর্ণ দিয়ে ভাষার পাঠ শুরু করো
পবিত্র কালামে আল্লাহ বলেন- "ইকরা-পড়ো।"
এগারটি স্বরবর্ণ, ঊনচল্লিশটি ব্যঞ্জন মিলে বর্ণমালা
শিশু বয়সে শুরু হয় অক্ষরের খেলা।
অল্পপ্রাণ, মহাপ্রাণ- নানা ধ্বনির মাত্রা
শুদ্ধ উচ্চারণে চাই যত্ন ও সচেতনতা।
আ কার, ই কার, ঈ কার সনে
উ কার, ঊ কার, ঋ কার-শিখে যতনে।
যুক্তবর্ণের পাঠে বাড়ে জ্ঞানের গতি
ভাষা শিক্ষায় মানতে হয় সঠিক নিয়ম-নীতি।
উচ্চারণে আছে আঞ্চলিকতার বাহার
সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী এবং বরিশাল-বৈচিত্র্যের সম্ভার।
যুগে যুগে মনীষীগণ করছেন গবেষণা
বাংলা ভাষা বিশ্ব দরবারে পেয়েছে সম্মাননা।
ভাষার জন্য প্রাণ দিয়ে বাঙালি ইতিহাসের পাতায়
হেসে হেসে জীবন দিয়েছে মাতৃভাষার মহিমায়।
আমাদের গর্ব-আমাদের বর্ণমালা ও ভাষা
বাংলা ভাষা ছাড়া পূরণ হয় না হৃদয়ের আশা।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি