
শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদেক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন গণমানুষের অকৃত্রিম নেতা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা—এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
শনিবার (৩১ মে) বিকেলে শহরের সড়কবাজার উৎসব কমিউনিটি সেন্টারে আখাউড়া উপজেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শ, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের মাঝে বেঁচে আছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আযম, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তুহিন ও মো. আজিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী কানন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ শাহ আমান উল্লাহ আমান, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আক্তার খান প্রমুখ।
অনুষ্ঠানে আখাউড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ জিয়ার জীবনাদর্শ অনুসরণ করে বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও শক্তিশালী নেতৃত্ব গঠনের আহ্বান জানান।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...