
শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দীর্ঘদিনের পরিত্যক্ত পাবলিক লাইব্রেরির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি এ কাজের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘লাইব্রেরিটি নতুন করে নির্মাণে উপজেলা পর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়। পরে সেই সিদ্ধান্ত জেলা প্রশাসনকেও অবহিত করা হয়।
প্রাথমিকভাবে কিছু বাজেট দিয়ে এটির পুনর্নির্মাণ করা হবে। নিচতলায় কমার্শিয়াল লাইব্রেরি ও উপজেলা পড়ার জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। আশা করছি এর মাধ্যমে মানুষের মেধা মননশীলতার বিকাশে ভূমিকা রাখা যাবে।’
স্থানীয়রা জানান, প্রায় তিন দশক আগের এ লাইব্রেরিটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
লাল বাজার এলাকায় অবস্থিত পাবলিক লাইব্রেরিটির আয়তন ৪.৮৩ একর।
প্রায় দেড় দশক ধরে এখানে বই পড়ার কোনো পরিবেশ নেই। লাইব্রেরি সাময়িকভাবে উপজেলা পরিষদের একটি ভবনে স্থানান্তর করা হলেও পাঠক ছিল না। এলাকার সুধী সমাজ দীর্ঘদিন ধরে পাবলিক লাইব্ররিটি চালুর দাবি জানিয়ে আসছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, মোগড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক এনামুল হক মামুন, প্রেস ক্লাবের সহসভাপতি মো. রাকিবুল ইসলাম প্রমুখ।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...