
শাহাবউদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার আওতাধীন তিনটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে নিয়ম অনুযায়ী টোল আদায়ে বাধা এবং হামলার অভিযোগ তুলেছেন ইজারাদার মো. আরিফুল ইসলাম। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি জানান, বাংলা ১৪৩২ সনের জন্য পৌর কর্তৃপক্ষ সরকারি বিধি অনুযায়ী জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ও স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে ইজারার আহ্বান করে। দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি নির্বাচিত হন এবং গত ১৭ মার্চ পৌরসভার সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির পর সকল প্রকার ইজারা মূল্য, ভ্যাট ও আয়কর পরিশোধ করে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে ইজারার প্রথম দিনেই (১ বৈশাখ) স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং টোল আদায়কারীদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটি থানায় লিখিতভাবে জানানো হয়েছে এবং তা বর্তমানে তদন্তাধীন।
মো. আরিফুল ইসলাম বলেন, “আমরা পৌরসভার নির্ধারিত ১৫ টাকা হারে টোল আদায় করছি। কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে না। তবুও আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা চাঁদাবাজির প্রচারণা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানবীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়ছল আহমেদ খান ও গোলাম কিবরিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...