
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার (২৭ আগস্ট)। রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এদিন মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণ শুরুরও সম্ভাবনা রয়েছে।
সকালে মামলার গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মোট ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
মামলার আনুষ্ঠানিক অভিযোগ গত ৩০ জুন আমলে নেয় ট্রাইব্যুনাল। এর আগে ২৪ জুন তদন্ত সংস্থা প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয়।
গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...