
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এসব ভাষণ সম্প্রচার করবে।
তথ্য অনুযায়ী, জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে প্রচারিত হবে। এর আগে রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে ভাষণ দেন, যা বিটিভিতে সম্প্রচার করা হয়। সেদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচারিত হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা
আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা
ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা
ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা
আইএলও’র সহযোগিতায় কর্মসংস্থান বাড়াতে চায় সরকার
আইএলও’র সহযোগিতায় কর্মসংস্থান বাড়াতে চায় সরকার
নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সাথে...
তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে বাজারে অস্থিরতা
তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে বাজারে...
অব্যাহত সড়ক ও নৌ-দুর্ঘটনায় ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’-এর...
অব্যাহত সড়ক ও নৌ-দুর্ঘটনায় ‘কম্বাইন্ড হিউম্যান...