
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে বিশেষ ট্রেন সার্ভিস। শনিবার (৩১ মে) ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে শুরু হয় এবারের ঈদযাত্রা।
রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষে ৫ জোড়া (মোট ১০টি) বিশেষ ট্রেন চলবে। পাশাপাশি নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো চলবে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী। ঈদের সময় এসব ট্রেনের নির্ধারিত ছুটির দিন (ডে-অফ) বাতিল থাকবে, যাতে যাত্রীসেবা অব্যাহত রাখা যায়। এ ছাড়া ঢাকায় কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে বিশেষভাবে পরিচালিত হবে তিনটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন, যা চলবে দুই দিনে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের প্রধান স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, র্যাব, বিজিবি এবং স্থানীয় পুলিশ যৌথভাবে টহল ও নজরদারির দায়িত্ব পালন করছে। টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতেও নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশনায় ঈদের আগে ও পরে মোট ২০ দিন সব ট্রেন থেকে সেলুনকার সংযোজন বন্ধ থাকবে, যাতে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, বিশেষ ট্রেনের টিকিট আগাম অনলাইন পদ্ধতিতে বিক্রি করা হয়েছে। ৩১ মে’র টিকিট বিক্রি শুরু হয় ২১ মে, আর পর্যায়ক্রমে ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৭ জুনের টিকিট ২৭ মে বিক্রি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে জানায়, ঈদের সময় যাত্রীসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...