
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য এবার মিলছে টানা ৬ দিনের ছুটি।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ হিসাবেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায়, সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ৬ দিন ছুটি পাবেন।
তবে, যদি কোনো চাকরিজীবী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি নিয়ে ফেলেন, তাহলে তাঁর ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯ দিনে। কারণ, বৃহস্পতিবারের পর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায়, সেই কর্মী টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...