
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ২৩ মে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামে কাঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুজিবুর রহমান (৬৫) নামে এক দুবাই প্রবাসী মৃত্যুবরণ করেছেন। তিনি ঐ গ্রামের আলী আজগর মাস্টারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ মে) দুপুরে নিজ বাড়ির উঠানে একটি গাছ থেকে কাঠাল পাড়ার সময় গাছ সংলগ্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে অসাবধানতাবশতঃ স্পর্শ করেন মুজিবুর রহমান। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত ছিলেন। তিনি আসন্ন কোরবানি ঈদ উদযাপন করতে সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে অবস্থানরত অনেক আত্মীয়স্বজন ও পরিচিতজনও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...